Jomi Nirman — জমি পরিমাপ ও নির্মাণ খরচ হিসাব ক্যালকুলেটর

অনলাইন বয়স ক্যালকুলেটর

জন্মতারিখ নির্বাচন করে সঠিক বয়স বের করুন নিমিষেই


অনলাইন বয়স ক্যালকুলেটর কেন ব্যবহার করবেন?

চাকরির আবেদন, পাসপোর্ট বা ভিসা প্রসেসিং, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কিংবা যেকোনো সরকারি বা বেসরকারি ফর্মে অনেক সময় সুনির্দিষ্ট একটি তারিখ অনুযায়ী নিখুঁত বয়স উল্লেখ করার প্রয়োজন হয়। হাতে কিংবা সাধারণ ক্যালকুলেটরে লিফ ইয়ার (Leap Year) এবং মাসের দিনের পার্থক্যের কারণে হিসাব মেলাতে ভুল হতে পারে। আমাদের এই অনলাইন বয়স ক্যালকুলেটরটি কোনো ভুল ছাড়াই শতভাগ নির্ভুলভাবে বছর, মাস ও দিন হিসাব করে দেয়।

এই ক্যালকুলেটরের বিশেষ সুবিধাসমূহ:

  • নিখুঁত ফলাফল: বছর, মাসের পাশাপাশি মোট কত দিন, কত ঘণ্টা বা মিনিট অতিক্রম করেছেন তা প্রদর্শন করে।
  • নির্দিষ্ট তারিখের হিসাব: কেবল আজকের দিন নয়, অতীতের বা ভবিষ্যতের যেকোনো নির্দিষ্ট তারিখ পর্যন্ত বয়স সহজেই বের করা যায়।
  • সম্পূর্ণ ফ্রি ও ফাস্ট: কোনো প্রকার রেজিস্ট্রেশন বা সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই মোবাইল ও কম্পিউটার থেকে দ্রুত ব্যবহারযোগ্য।

কীভাবে সঠিকভাবে বয়স হিসাব করবেন?

  1. প্রথম বক্সে আপনার সঠিক জন্মতারিখ (Birth Date) সিলেক্ট করুন।
  2. দ্বিতীয় বক্সে আপনি যে তারিখ পর্যন্ত বয়স জানতে চান তা বেছে নিন (ডিফল্টভাবে আজকের তারিখ সিলেক্ট করা থাকে)।
  3. "বয়স হিসাব করুন" বাটনে চাপ দিন।
  4. নিচের ফলাফল বক্সে আপনার মোট বয়স ভেসে উঠবে।